দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া শহরের চৌরহাস মোড়ে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের চৌরহাস মোড়ের আইল্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিস্ফোরিত বস্তুর অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় এক দোকানি জানান, রাতে দোকান বন্ধ করার সময় ট্রান্সফরমার বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে ধোঁয়া উড়তে দেখেন। সেখানে উপস্থিত লোকজনের কাছে জানতে পারেন, একটি ককটেল সদৃশ বস্তু বিস্ফোরিত হয়েছে। স্থানীয়দের ধারণা, ইজিবাইক থেকে কেউ বস্তুটি ছুড়ে মেরেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ইজিবাইক থেকে বস্তুটি ছুড়ে মারা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যে আই